Tuesday, April 7, 2026

এলাকা দখল ঘিরে রণক্ষেত্র মুর্শিদাবাদের সুন্দরপুর গ্রাম

Date:

Share post:

এলাকা দখলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার সুন্দরপুর গ্রাম। বুধবার বিকেলে এই ঘটনার জেরে বোমাবাজিও হয়। ঘটনায় এক মহিলা সহ আহত তিন জন। আহতদের চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সূত্রপাত এদিন সকালে। স্থানীয় মুস্তাকিম শেখ ও মালাই শেখের মধ্যে বিবাদ বাধে। বিকেলে সেই ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের ব্যাপক বোমাবাজি চলে। খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এখনও পর্যন্ত গ্রেফতারের খবর নেই। বোমাবাজির ঘটনা ঘিরে এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ঘটনায় তৃণমূল কংগ্রেস কর্মী বাদাম শেখ ও তৃণমূল যুব কংগ্রেস অঞ্চল সভাপতি সাবির শেখ একে ওপরের বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ তুলেছে।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...