Friday, June 26, 2026

টিআরপি বাড়াতে আতঙ্ক ছড়াবেন না, নিউজ চ্যানেল-কে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

“কোনও কোনও নিউজ চ্যানেল তথ্য যাচাই না করেই খবর দেখাচ্ছে। লাফিয়ে লাফিয়ে সংখ্যা বাড়ছে বলে ব্রেকিং দেখাচ্ছে। টিআরপি বাড়াতে এভাবে আতঙ্ক ছড়াবেন না”। নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৭। তার মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। তিনজনের মৃত্যু হয়েছে। এই তিনজনের মধ্যে একজনের নিউমোনিয়া ছিল। এবং অন্যজন কিডনির কঠিন সমস্যায় ভুগছিলেন। যে কোনও তথ্য যাচাই করে তবেই দেওয়া উচিত। এই কঠিন সময় সেনসেশনাল নিউজের জন্য যেন অযথা আতঙ্ক ছড়ানো না হয় বলে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। সেই খবরগুলোও দেখানো হোক। তাহলে এই পরিস্থিতিতে মানুষের মধ্যে আতঙ্ক কমবে।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...