Tuesday, June 23, 2026

লকডাউনের জের, হরিপালে এক ঝাঁক পরিযায়ী পাখি

Date:

Share post:

লকডাউন চলছে দেশ তথা রাজ্য জুড়ে। যার জেরে বাতাসে কমেছে দূষণের পরিমাণ। তাই এবার পাখির কলরবে ঘুম ভাঙছে হরিপালের বলদবাঁধের গ্রামবাসীদের। মাঝ চৈত্রে দেখা মিলছে পরিযায়ী পাখির।

হরিপালের বলদবাঁধ গ্রামে রয়েছে পাঁচটি বড় জলাশয়। প্রতিবছর শীত কালে আসে পাখিরা। মাঘের শেষে পাখিরা জলাশয় ছেড়ে পাড়ি দেয় অজানা স্থানে। কিন্তু এই অসময়ে জলাশয়ে এই পাখি দেখে আশ্চর্য হচ্ছেন গ্রামবাসীরা। লকডাউন চলায় কারখানা বন্ধ, হাতে গোনা গাড়ি চলছে, শুনশান এলাকার রাস্তাঘাট। ফলে বর্তমানে প্রকৃতি দূষণমুক্ত।
তাই পাখিরা আসছে বলে মত গ্রামবাসীদের।

তবে শুধু বলদবাঁধ গ্রাম নয়। সর্বত্রই শোনা যাচ্ছে পাখির ডাক। এমনকী গ্রাম ছাড়িয়ে শহরে ঝিঁঝিঁ পোকার ডাক। দেখা মিলছে চড়ুই, দোয়েল, ঘুঘু, ময়না পাখিদের। করোনা লকডাউনের জেরে যে নতুন প্রকৃতির দেখা মিলেছে, তা বিশ্বকে আরো পাঁচ বছরের আয়ু বাড়িয়ে দেবে বলে মত পরিবেশবিদদের।

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...