Tuesday, April 7, 2026

কাল মোদির ভিডিও বৈঠক, রাজ্যের কথা বলবেন মুখ্যসচিব

Date:

Share post:

লকডাউন পর্ব যত এগোচ্ছে ততই দেশজুড়ে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৃহস্পতিবার ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল ১১টায় এই ভিডিও কনফারেন্স শুরু হবে। পশ্চিমবঙ্গের হয়ে ভিডিও কনফারেন্সে উপস্থিত থাকবেন মুখ্যসচিব রাজীব সিনহা।

প্রধানমন্ত্রী বৈঠক নিয়ে জল্পনা শুরু হয়েছে। মঙ্গলবার রাজস্থানের মুখ্যমন্ত্রী প্রস্তাব দিয়েছিলেন একটি সমন্বয় বৈঠকের। তাঁর বক্তব্য ছিল, এই সময় রাজনৈতিক ভেদাভেদ শিকেয় তুলে রাখা উচিত। কারণ আমাদের প্রাণ এখন সুতোয় ঝুলছে। সকলকে রক্ষা করতে হবে। আবার দিল্লির তথ্য বলছে যে পরিস্থিতিতে দেশের করোনা সংক্রমণ চলছে, তাতে হয়তো ২১ দিনের লকডাউন পর্বের সময় বৃদ্ধি হতে পারে। আলোচনায় রাজ্যের চিকিৎসা পরিকাঠামো, সার্বিক সমন্বয় নিয়ে কথা হবে।

Related articles

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...