Tuesday, June 9, 2026

মুসলিমদের বদনাম করার সুযোগ খুঁজছেন অনেকে, বললেন ওমর আবদুল্লা

Date:

Share post:

দিল্লির নিজামুদ্দিন মসজিদে তবলিগি জামাতের প্রতিনিধিদের থেকেই অসংখ্য মানুষের শরীরে করোনা ভাইরাস ছড়িয়েছে। এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা দাঁড়ালেন বৃহত্তর মুসলিম সম্প্রদায়ের পাশেই।

টুইটে ওমর বলেছেন, “এই একটি ঘটনা দিয়ে মুসলিমদের বদনাম করার সুযোগ খুঁজছেন অনেকেই,”৷ ওমরের মতে, হ্যাশট্যাগ দিয়ে যাঁরা “তবলিগি ভাইরাস” টুইট করছেন সেটা দেশের পক্ষে করোনা ভাইরাসের থেকে আরও বিপজ্জনক হতে পারে। কারন এই প্রাকৃতিক ভাইরাস একটা সময়ের পর ধ্বংস হয়ে যায়, কিন্তু এই ধরণের বিদ্বেষ বড় ছাপ ফেলে রেখে যায় সমাজে।

ওমর আবদুল্লা টুইটে বলেছেন, ” তাবলিগি জামাত কারও কারও কাছে মুসলিমদের বদনাম করার জ্ন্যে একটি বড়সড় অজুহাত হয়ে উঠবে, যেন আমরাই COVID তৈরি করেছি এবং বিশ্ব জুড়ে ওই ভাইরাস আমরাই ছড়িয়ে দিচ্ছি”। যদিও এর পাশাপাশি তবলিগি জামাতের সমালোচনাও করেছেন তিনি৷

এদিকে এক বিবৃতিতে তবলিগ-ই-জামাত আত্মপক্ষ সমর্থন করে জানিয়েছে যে প্রধানমন্ত্রী মোদি ২২ মার্চ “জনতা কার্ফু” ঘোষণা করার পরে এই অনুষ্ঠানটি বাতিল করা হয়। কিন্তু ততক্ষণে ওই মসজিদ চত্বরে প্রচুর মানুষের জমায়েত ছিল। তাঁরা ওই কার্ফুর কারণে আটকা পড়ে। তাঁদের আর অন্য কোথাও যাওয়ার জায়গা ছিল না। আর এরপরেই শুরু হয়ে যায় দেশ জুড়ে লকডাউন। তাই বাধ্য হয়েই মসজিদ সংলগ্ন এলাকাতেই গা ঘেঁষাঘেঁষি করে থাকতে বাধ্য হন ওই মানুষজন।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...