Sunday, June 28, 2026

উত্তরবঙ্গে আরও দুটি কোভিড-সেন্টার

Date:

Share post:

দক্ষিণবঙ্গের পরে উত্তরবঙ্গকেও গ্রাস করছে করোনা। ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে এবার আরও দুটো কোভিড সেন্টার করছে প্রশাসন।এতদিন শুধুমাত্র উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই এই সেন্টার ছিল। তাতে বেশ চাপ পড়ছিল স্বাস্থ্য কর্মীদের। বুধবার সকাল থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পাশাপাশি, শিলিগুড়ি জেলা হাসপাতালে বৈঠক করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষ করে তিনি আইএমএ-এর সঙ্গেও বৈঠক করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে মাটিগাড়া ও ফুলবাড়িতে দুটো নার্সিংহোমে কোভিড সেন্টার খোলা হচ্ছে। মঙ্গলবার, এই নির্দেশ এসেছে। তাই তাদের কী পরিকাঠামো রয়েছে তা দেখতে হবে। তবে দ্রুত এই দুই জায়গায় সেন্টার চালু হবে বলে জানান তিনি।

এদিন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সকলের সঙ্গেই আলোচনা হয়েছে। তাঁদের কিছু দাবি ছিল, তাও শোনা হয়েছে। সকলের কাছে লকডাউন মেনে চলার আবেদন জানান তিনি।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...