Saturday, March 21, 2026

লকডাউন প্রচারে পুলিশের গানে ” বেলা বোস”-এর ছায়া

Date:

Share post:

লকডাউন প্রচারে পুলিশকে নরম-গরম থাকার বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমদিকে আইন মানাতে পুলিশকে লাঠি ধরতে হয়। পুলিশের এই ভূমিকার অনেকে সমালোচনা করলেও, অনেকে আবার সমর্থনও করেছিলেন। কিন্তু এখন পুলিশ মারমুখী নয় বরং আবেদন-নিবেদনেই বেশি ভরসা রাখছে। আর তার জন্য মাইক হাতে রাস্তায় নেমে গান গাইছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। বুধবারই দেখা গিয়েছিল দক্ষিণ কলকাতার রাস্তায় হাতে মাউথপিস নিয়ে “উই শ্যাল ওভারকাম” গাইছেন থানার ওসি। আর বৃহস্পতিবার একডালিয়াতে অঞ্জন দত্তের সুপারহিট গান ‘বেলা বোস’-এর আঙ্গিকে নতুন গান গাইলেন গড়িয়াহাট থানার পুলিশ আধিকারিকরা। তাতে চেনা ফোন নম্বর 2441139-এর জায়গায় বলা হল পুলিশের হেল্পলাইন নম্বর। বলা হল “বাড়িতে থাকুন, বাড়িতে থেকেই করোনা যুদ্ধের মোকাবিলা করুন”। কলকাতা পুলিশের এহেন রূপ আগে বোধহয় কখনও দেখেনি শহরবাসী। সেই কারণে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে, মোবাইলের টর্চ জ্বালিয়ে রীতিমতো পুলিশকর্মীদের অভিনন্দন জানালেন তাঁরা। তবে একশ্রেণীর মানুষের চরম উদাসীনতা এবং আইনভাঙার প্রবণতা পুলিশের এই সদিচ্ছাকেই চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে।

Related articles

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...

এবার নির্বাচন অন্য ভাবে করব! থানায় ঢুকে ডিউটি অফিসারকে ধমক-চমক শুভেন্দুর

ফের থানায় ঢুকে কর্তব্যরত অফিসারকে ধমক-চমক বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর। শুক্রবার, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানায় (Mahishadal police station)...

ISL: দমকা হওয়ায় নৌকাডুবি, ঘরের মাঠে হার বাগানের

বিকেল থেকেই মেঘের সঙ্গে দমকা হাওয়া শহর জুড়ে। দমকা হওয়াতেই বেসামাল পাল তোলা নৌকা আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসি...

সোমে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা: নাম বাদে আবেদন ১৯ প্রাক্তন বিচারপতির ট্রাইবুনালে

পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই প্রকাশ করতে হবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ সত্ত্বেও দিনের পর দিন...