Tuesday, June 16, 2026

চিন-আমেরিকার তু তু ম্যায় ম্যায়, শিকে ছিঁড়তে পারে ভারতের

Date:

Share post:

এমনিতেই সখ্যে টান পড়েছিল।চড়া শুল্ক নিয়ে দু’দেশের মধ্যে তু তু ম্যায় ম্যায় চলছিল বেশ কিছুদিন ধরেই। একে হনুমানে রক্ষে নেই সুগ্রীব দোসর। সেই টানাপোড়েনের মধ্যেই সম্পর্কের নতুন কাঁটা করোনাভাইরাস।বিশ্বজুড়ে এই অতিমারির জন্য মার্কিন সরকার দায়ী করেছে চিনকেই। তাই এবারের চিন থেকে ব্যবসাপাতি গোটানোর সিদ্ধান্ত নিয়েছে বেশকিছু মার্কিন সংস্থা। আর বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির লড়াইয়ে আখেরে লাভ হতে চলেছে ভারতের। কারণ চিন থেকে ব্যবসা গুটিয়ে ভারতকেই উৎপাদন ক্ষেত্র বানাতে চাইছে মার্কিন সংস্থা গুলি।কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এবং ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের একটি যৌথ রিপোর্ট থেকে এমনটাই জানা গেছে। তবে এক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা ও আছে। এতদিন মার্কিন বাজারে বেশ কিছু পণ্য ভারত বিনাশুল্কে রফতানি করতে পারতো। তার ওপর নিষেধাজ্ঞা আনে ট্রাম্প সরকার। ভারতের দাবি পরিস্থিতি আগে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। সিআইআই এবং ইউএসআইবিসি রিপোর্টেও বলা হয়েছে, আলাপ-আলোচনার মাধ্যমে সকল সমস্যা মিটিয়ে ফেলতে পারলে আখেরে লাভ দুই দেশেরই।তার জন্য মঙ্গলবার ৫০ হাজার কোটি ডলারের একটি রূপরেখাও প্রকাশ করেছে সিআইআই এবং ইউএসআইবিসি।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প ভারতে আসলে দু’দেশের মধ্যে একটি বাণিজ্যিক চুক্তি হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত যা হয়ে ওঠেনি। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে চিন থেকে ২০০ টি মার্কিন কোম্পানি ব্যবসা গোটাতে চাইলে, ভারতের সঙ্গে ব্যবসার সম্ভাবনা প্রশস্ত হয়।

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...