Thursday, June 25, 2026

বড় খবর: মৃতদেহ থেকে ছড়ায় না করোনাভাইরাস, জানাল স্বাস্থ্য দফতর

Date:

Share post:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) গাইড লাইন মেনে মরদেহের শেষকৃত্য করা হলে নভেল করোনাভাইরাস মৃতের শরীর থেকে সংক্রমণের আশঙ্কা নেই। আজ, শুক্রবার এমনই নির্দেশ জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর।

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তী এবং স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) ডাঃ দেবাশিস ভট্টাচার্যের জারি করা নির্দেশনামায় বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর কোভিড ১৯-এ মৃত ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন নিয়ে গত ২৪ মার্চ সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে। তাতে স্পষ্ট করে বলা হয়েছে, এখনও পর্যন্ত কোভিডে মৃত ব্যক্তির সংস্পর্শে আসার জন্য কারও এই রোগে সংক্রমিত হওয়ার কোনও খবর নেই।

এছাড়া, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মৃত ব্যক্তির শেষকৃত্য সংক্রান্ত যে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে তা মেনে চললে এই রোগ আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ার কোনও আশঙ্কা নেই। কোভিড-১৯ ছড়ায় হাঁচি-কাশির কনা বা ড্রপলেটের মাধ্যমে। তাই মৃতদেহ থেকে স্বাস্থ্যকর্মী, রোগীর পরিজনদের মধ্যে বা স্থানীয় এলাকায় ছড়িয়ে পড়ার কোনও আশঙ্কা নেই।

শুধু তাই নয়, ৮০০ থেকে ১০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মৃতদেহ সৎকার করা হয়। এই প্রচণ্ড তাপমাত্রায় কোনও ভাইরাসের বেঁচে থাকার সম্ভাবনা কার্যত নেই। সৎকারের সময় বেরিয়ে আসা ধোঁয়া থেকে কারও করোনা হয়েছে এমন উদাহরণও নেই।

প্রসঙ্গত, রাজ্যে করোনা আক্রান্তদের মৃতদেহের শেষকৃত্য নিয়ে গত কয়েকদিন বিরাট সমস্যা চলছে। সৎকার স্থানের কর্মী, স্থানীয় বাসিন্দা এবং বহু পুরকর্মীও এই প্রক্রিয়ায় যুক্ত না থেকে সৎকার কাজে অনবরত বাধা দিয়ে যাচ্ছেন। সেই কারণেই মানুষকে আশ্বস্ত করতেই এই নির্দেশ জারি করা হল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...