Saturday, April 4, 2026

করোনার সঙ্গে লড়াইয়ে দেশের পাশে শাহরুখ

Date:

Share post:

করোনার সঙ্গে লড়াইয়ে এগিয়ে এলেন শাহরুখ খান। তাঁর সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট, রেড চিলিজ বিএফএক্স, কলকাতা নাইট রাইডার্স ও মীর ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্য করবেন তিনি।

কীভাবে সাহায্য করবেন, তা রেড চিলিজ এন্টারটেনমেন্ট টুইট করে জানিয়েছে। ২ পাতার বিবৃতিতে বিস্তারিত বলা হয়েছে।
কী কী ধরনের সাহায্য করতে চলেছেন শাহরুখ খান?

১. আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্স প্রধানমন্ত্রীর করোনা তহবিলে অর্থ সাহায্য করবে। যদিও অর্থের পরিমাণ উল্লেখ করা হয়নি।

২. শাহরুখ ও গৌরীর সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে অর্থ সাহায্য করবে।

৩. মীর ফাউন্ডেশন ও কেকেআর পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র সরকারকে সহযোগিতা করতে ৫০ হাজার পিপিই দেবে।

৪. মীর ফাউন্ডেশন ও দ্য আর্থ ফাউন্ডেশনের যৌথভাবে মুম্বইয়ে ৫,৫০০-র বেশি পরিবারকে অন্তত ১ মাসের জন্য খাদ্য সামগ্রী দেবে। প্রতিদিন রান্না করা খাবার ২ হাজার প্যাকেটবন্দি করে দেওয়া হবে সাহায্যপ্রার্থী পরিবার ও হাসপাতালগুলিতে।

৫. মীর ফাউন্ডেশন ও রোটি ফাউন্ডেশন যৌথভাবে ৩ লক্ষ খাবারের প্যাকেটের ব্যবস্থা করবে। যার মাধ্যমে ১০ হাজার মানুষের মাস খানেকের খাবার পাবেন।

৬. মীর ফাউন্ডেশন এবং ওয়ার্কিং পিপলস চার্টার দিল্লির ২,৫০০ মজুরকে অন্তত ১ মাসের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিস ও রেশন দেবে।

৭. পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার ও উত্তরাখণ্ডের ১০০-র বেশি অ্যাসিড আক্রান্তকে ১ মাসের জন্য সাহায্য করা হবে।

তবে এটাই সব নয়। শাহরুখ জানিয়েছেন, দেশের প্রয়োজন অনুযায়ী তাঁরা সবরকম সাহায্যের চেষ্টা করবেন।

 

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...