Saturday, April 4, 2026

হোম কোয়ারেন্টাইন মানছেন না পরিযায়ী শ্রমিকরা, অভিযোগ মুর্শিদাবাদবাসীর

Date:

Share post:

মুর্শিদাবাদ জেলা জুড়ে করোনা সতর্কতায় প্রচারাভিযান চলছে জোরকদমে। জেলার প্রতিটি শহর ও গ্রামগুলিতে ব্লক প্রশাসনের তরফ থেকে লকডাউন মেনে চলার জন্য মাইকিং করা হচ্ছে।এছাড়াও ভিন রাজ্য থেকে আগত শ্রমিকদের কোয়ারেন্টাইনে থাকার জন্য তাঁদের বাড়িতে প্রশাসনের তরফে নোটিশ লাগানো হয়েছে। কিন্তু ভিনরাজ্য থেকে আসা অনেক শ্রমিকই হোম কোয়ারেন্টেন মানছেন না বলে অভিযোগ। তবে, লকডাউন উপেক্ষা করে বাসিন্দারা যাতে বাড়ির বাইরে যেতে না পারেন, সেদিকে কড়া নজর রাখছে জেলার পুলিস-প্রশাসন।

মুর্শিদাবাদের জঙ্গিপুর, ধুলিয়ান, কান্দি, লালাবাগ, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল ও বেলডাঙা পুরসভা এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। এছাড়াও জেলায় করোনা আক্রান্তদের জন্য ১০০টা আইসোলেশন ও ৭০টা কোয়ারেন্টাইন বেড তৈরি করা হয়েছে। আপৎকালীন পরিষেবার জন্য বহরমপুর, লালবাগ ও জঙ্গিপুরে চারটি বেসরকারি হাসপাতালকেও প্রস্তুত রাখা হয়েছে। যদিও মুর্শিদাবাদ জেলায় এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়নি।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...