Saturday, April 4, 2026

আইসোলেশন ওয়ার্ডের অভিজ্ঞতা কেমন? জানালেন মনামী

Date:

Share post:

করোনা আক্রান্ত রোগীরা থাকছেন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। সারাদিনের সঙ্গী বলতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। কেমন সেই অভিজ্ঞতা তা নিজেই জানালেন করোনার সঙ্গে লড়াইয়ে জয়ী তরুণী।

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মনামী বিশ্বাস। জ্বর হওয়ায় বিমানবন্দর থেকে সোজা পৌঁছে যান বেলেঘাটা আইডিতে। ১৪ দিন চিকিৎসার পর বাড়ি ফেরেন তিনি। হাসপাতালের অভিজ্ঞতার কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তরুণী।

মনামী জানান, সম্পূর্ণ কাঁচের ঘর। চিকিৎসার যাবতীয় যন্ত্রপাতি সেখানে রাখা। সব সময় মাস্ক পরতে হত বলে জানিয়েছেন তরুণী। মনামী বলেন, “একা ঘরে টানা ১৪ দিন থাকার কথা নয়। ওই সময়টাতে চিকিৎসকরা উৎসাহ দিতেন। লড়াইয়ে পাশে পেয়েছি পরিবারকেও। ”

তিনি জানান, ” ১৭ মার্চ আমি ইউকে দূতাবাসকে ফোন করলেও, কেউ ধরেনি। কোন কোন উপসর্গ দেখে বোঝা যায় করোনা আক্রান্ত হয়েছেন কিনা তা নিয়ে এখনও দ্বন্দ্ব রয়েছে। ” জ্বর বা কাশির মতো কোনও উপসর্গ থাকলেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি বলেন, “অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই। বাড়িতে থাকুন। সময় সময় হাত ধুয়ে নিন। এই মুহূর্তে সরকার এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলার কথা বলেছেন তরুণী।”
পাশাপাশি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানিয়েছেন মনামী।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...