Sunday, March 15, 2026

প্রশাসনিক ঘোষণা নয়, জনশক্তি প্রকাশের ডাক মোদির, আশাহত দেশবাসী

Date:

Share post:

গর্জন কিন্তু বর্ষালো না। আশা ছিল মোদি প্রশাসনিক ও পরিকাঠামোগত কথা বলবেন। হল উল্টো।

“আমরা কেউ একা নই, একলাও নই। আমরা, এই দেশের প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ। ১৩০ কোটি ভারতবাসীর সম্মিলিত মহাশক্তিই করোনা-বিপর্যয়ের অন্ধকারে আশার আলো জ্বালবে।” জাতীয় লকডাউনের মধ্যে শুক্রবার সকালে জাতির উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে দেশবাসীকে এভাবেই উজ্জীবিত করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে সকালে যাঁরা টিভি খুললেন তাঁরা অধিকাংশই হতাশ।

তাঁর এদিনের ভাষণটি ছিল মূলত দেশবাসীকে মানসিকভাবে চাঙ্গা করার প্রচেষ্টা। লকডাউনের এই অভূতপূর্ব পরিস্থিতিতে নৈরাশ্যের অন্ধকার যাতে গ্রাস না করে সেজন্য এক প্রতীকী কর্মসূচি ঘোষণা করেছেন মোদি। তিনি বলেন, আগামী ৫ এপ্রিল রবিবার রাত ৯ টায় সবাই ৯ মিনিটের জন্য নিজেদের ঘরের সব আলো নিভিয়ে মোমবাতি, প্রদীপ, টর্চ বা মোবাইল ফোনের আলো জ্বেলে ১৩০ কোটির মহাশক্তিকে অনুভব করুন। এই আলো জ্বেলেই আমরা সংকটের অন্ধকার থেকে মুক্তির চ্যালেঞ্জ গ্রহণ করব। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সতর্কবার্তা, এই সময় কেউ রাস্তা, গলি বা মহল্লায় বেরোবেন না, সোশ্যাল ডিসটেন্সিং বজায় রাখবেন, লকডাউনের কোনও নিয়ম ভাঙবেন না।

করোনা বিপর্যয় ও লকডাউনের চাপে বিধ্বস্ত দেশের আমজনতার মনোবল বাড়াতে প্রতীকী অথচ তাৎপর্যপূর্ণ এই কর্মসূচির ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

spot_img

Related articles

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...