Saturday, June 20, 2026

নিজামুদ্দিনে করোনা আক্রান্ত হাজারের বেশি! উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

করোনা দাপটে জেরবার সারা বিশ্ব। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছুঁই ছুঁই। নিজামুদ্দিনের ঘটনায় বেড়েছে উদ্বেগ। এবার উঠে এলো আরও এক তথ্য। নিজামুদ্দিনে উপস্থিত প্রায় ১০২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা মোট আক্রান্তের ৩০ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, ১৭টি রাজ্যে ছড়িয়ে রয়েছেন এই আক্রান্তরা। যার মধ্যে ভারতীয় নাগরিক সহ বিদেশিরাও রয়েছেন। আক্রান্তদের মধ্যে ২১ থেকে ৪০ বছর বয়সসীমা ৪১ শতাংশ, ৪১ থেকে ৬০ বছরের মধ্যে আক্রান্তের হার ৩৩ শতাংশ এবং ১৭ শতাংশ ষাটোর্ধ, ৯ শতাংশ ২০ বছরের কম বয়সী। নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশ করোনা ছড়াতে যে অনুঘটকের কাজ করেছে, তা এই পরিসংখ্যান থেকে স্পষ্ট।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...