Saturday, June 20, 2026

উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে তৈরি হচ্ছে করোনা হাসপাতাল

Date:

Share post:

উত্তর ২৪ পরগনা জেলার বারাসত, বসিরহাট ও বারাকপুর এই তিন মহকুমায় তৈরি করা হচ্ছে তিনটি করোনা হাসপাতাল। বারাসতের কদম্বগাছি এলাকার জি.এন.আর.সি. নার্সিংহোমে হবে করোনা চিকিৎসা। যা আগে আদিত্য নার্সিংহোমে নামে পরিচিত ছিল। ৮০টি বেডের ব্যবস্থা থাকছে ওই নার্সিংহোমে। অন্যদিকে বারাকপুরের নেহেরু মেমোরিয়াল টেকনো গ্লোবাল নার্সিংহোম এবং বসিরহাটের মাটিয়া এলাকার একটি নার্সিংহোমেও করোনা চিকিৎসা হবে। নেহেরু মেমোরিয়াল টেকনো গ্লোবাল নার্সিংহোমে ১৩৪টি বেড এবং বসিরহাটের নার্সিংহোমে ৪০ টি বেডের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি হাসপাতালে ভেন্টিলেশনের জন্য থাকছে ১০ টি বেড।

অন্যদিকে, বনগাঁ ও বারাসতের আরও দুটি নাসিংহোম চিহ্নিত করা হয়েছে। প্রয়োজনে সেগুলিকেও পরবর্তী ক্ষেত্রে করোনা হাসপাতালে পরিণত করা হবে বলে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর। তিন হাসপাতালেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...