Monday, June 22, 2026

দেশে করোনা- আক্রান্তের ৩০% তাবলিগ- জমায়েতে ছিলেন, তথ্য পেশ স্বাস্থ্যমন্ত্রকের

Date:

Share post:

ভারতে এই মুহুর্তে করোনা- সংক্রমিত মোট ২৯০২ জন। এর মধ্যে ১০২২ জনই দিল্লির নিজামুদ্দিনের তাবলিগ-ই-জামাতের সম্মেলনে উপস্থিত ছিলেন!

চাঞ্চল্যকর এই তথ্য পেশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ৬০১ নতুন সংক্রমিতের খোঁজ মিলেছে। স্বাস্থ্যমন্ত্রক দাবি করেছে, “মোট সংক্রমণের ৩০% নিজামুদ্দিনের ওই জমায়েতের প্রতিনিধি ছিলেন। দেশের ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় খোঁজ মিলেছে তাবলিগ-ই-জামাত থেকে সংক্রমিত রোগীর।”

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব তথা মুখপাত্র লাভ আগরওয়াল বলেছেন, “আমরা প্রতিদিন নতুন বাধার মুখে পড়ছি৷ ১৭টি রাজ্যে সংক্রমিত মানুষের খোঁজ মিলেছে, যারা নিজামুদ্দিনের ওই জমায়েতে হাজির ছিলেন। তাই সন্দেহভাজন ধরে ধরে নমুনা পরীক্ষা করতে হচ্ছে। একজন বাদ যাওয়া মানে আমাদের সামনে বড় বিপদ।”
মন্ত্রকের প্রাথমিক আশঙ্কা, তাবলিগ-জমায়েতে অংশ নিয়েছে এমন মানুষের সংস্পর্শে এসেছেন প্রায় ২২ হাজার মানুষ। এই সন্দেহভাজনদের বিভিন্ন রাজ্যে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। করোনা- সংক্রমণের ঘাঁটি হিসেবে গোটা দেশে চিহ্নিত হয়েছে ১৪টি জায়গা। সেই তালিকার এক নম্বরে আছে নিজামুদ্দিনের জমায়েত। মন্ত্রক জানিয়েছে, “তাবলিগ- সম্মেলনের জেরে যে ১০২২ জনের দেহে সংক্রমণ মিলেছে, তাঁদের মধ্যে ২১ বছর থেকে ৪০ বছরের লোকজনই বেশি। সেই শতাংশ প্রায় ৪২। আবার ৩৩% আছে ৪১-৬০ বছরের মধ্যে। আর শিশু-কিশোরের সংখ্যা ৯%।”

দেশের রাজ্যগুলোর মধ্যে করোনা-ভাইরাস সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে মহারাষ্ট্রে। তারপরেই তামিলনাডু। এদিকে দিল্লিতে তাবলিগ- সমাবেশে যোগ দেওয়া আরও ১৫ জনকে বারাণসীতে শনাক্ত করা হয়েছে। তাঁদের শরীর থেকে নমুনা নেওয়ার পর দেখা গেছে যে দু’জনের শরীরে ইতিমধ্যেই বাসা বেঁধেছে ওই রোগ।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...