Saturday, June 20, 2026

রেশন সামগ্ৰী কম দেওয়ায় প্রতিবাদ, খুনের হুমকি গ্ৰামবাসীকে

Date:

Share post:

রেশনে কালোবাজারির প্রতিবাদ করেছিলেন এক গ্রামবাসী। তাতেই খুনের হুমকি। অভিযোগের তীর রেশন ডিলারের দিকে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত একম্বা গ্ৰামে। অভিযোগ, রেশন ডিলার নুরুল হুদা রেশন সামগ্রী কম দিচ্ছিল। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই গ্ৰামবাসী।

অভিযোগ, শনিবার সকালে ওই রেশন ডিলারের এক আত্মীয় ওই প্রতিবাদীকে খুনের হুমকি দেয়। এরপরেই গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। পুলিশের আশ্বাসে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আসে। প্রশাসনের হস্তক্ষেপে সঠিক পরিমাণে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে বলে জানানো হয়।

Related articles

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...