Sunday, June 21, 2026

প্রদীপ জ্বালানো সফল করতে অটল বিহারী বাজপেয়ীর শরণাপন্ন নরেন্দ্র মোদি

Date:

Share post:

প্রদীপ জ্বালানোর ডাক সফল করতে হঠাৎ অটল বিহারী বাজপেয়ীর শরণাপন্ন হলেন নরেন্দ্র মোদি৷

করোনা-মোকাবিলায় আগামী ৫ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিটের জন্য দেশজুড়ে আলো নিভিয়ে প্রদীপ, মোমবাতি
জ্বালাতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই দেশজুড়ে সৃষ্টি হয়েছে তুমুল বিতর্ক ৷

পরিস্থিতি সামাল দিতে এই মূহুর্তে কার্যত বাতিলের খাতায় থাকা প্রাক্তণ প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে সামনে নিয়ে এলেন মোদি৷ রাজনৈতিক মহলের বক্তব্য, প্রাক্তণ প্রধানমন্ত্রীকে ঢাল করেই গিমিক উৎরাতে চাইছেন বর্তমান প্রধানমন্ত্রী ৷

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি টুইট করেছেন৷ সেই টুইটে হিন্দিতে লেখা একটি লাইন, “आओ दीया जलाएं”৷ এর অর্থ, ‘আসুন প্রদীপ প্রজ্বলিত করি’।
আর এর সঙ্গেই গুরুত্ব দিয়ে রাখা হয়েছে একটি ভিডিও-ক্লিপ৷ সেখানে দেখা যাচ্ছে, প্রাক্তণ প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কোনও একটি অনুষ্ঠানমঞ্চে মাইকের সামনে দাঁড়িয়ে অন্য প্রেক্ষিতে তাঁর নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করছেন৷ সেই কবিতারই একটি লাইন,
“आओ दीया जलाएं”৷ সেই লাইনটিকেই কার্যত অপব্যবহার করে মোদি তাঁর ঘোষিত কর্মসূচির প্রচার করলেন৷

বাজপেয়ীর এই “আও ফির সে দিয়া জ্বালায়ে” কবিতাটি iconic হয়ে গিয়েছে৷ কবিতাটি হতাশ মনে আশা জাগানোর কথা বলেছে৷ কথিত আছে, বিজেপির নির্বাচনী পরাজয়ের পরে লালকৃষ্ণ আদবানি দিল্লির গোলচা সিনেমা হলে বাজপেয়ীকে নিয়ে গিয়েছিলেন৷ মূলত নির্বাচনী ফলে ভেঙে পড়া বাজপেয়ীজির মন থেকে হতাশা কাটাতেই আদবানি তাঁকে নিয়ে যান৷
সেখান থেকে ফিরেই বাজপেয়ীজি এই কবিতাটি লিখেছিলেন৷ তিনি লেখেন, “আসুন আমরা ফের প্রদীপ জ্বালাই”, বা आओ फिर से दिया जलाएँ৷

কোনও নির্বাচনে হেরে যাওয়ার পর বিজেপি প্রায়ই দলীয় কর্মীদের উৎসাহ দিতে এই কবিতা ব্যবহার করে৷ সাম্প্রতিক দিল্লি বিধানসভা ভোটে নিদারুন হারের পর দিল্লিতে বিজেপি ঢালাওভাবে এই কবিতা ও বাজপেয়ীজির ভিডিও ক্লিপ ব্যবহার করেছিলো ভেঙে পড়া কর্মীদের সামলাতে৷

এবার মোদি এই কবিতা ব্যবহার করলেন ৫ এপ্রিলের পরীক্ষায় পাশ করতে৷

প্রাক্তণ প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর লেখা ওই কবিতাটি এখানে দেওয়া হলো:

◾আও ফিরসে দিয়া জ্বালায়ে◾

आओ फिर से दिया जलाएँ
भरी दुपहरी में अँधियारा
सूरज परछाई से हारा
अंतरतम का नेह निचोड़ें-
बुझी हुई बाती सुलगाएँ।
आओ फिर से दिया जलाएँ

हम पड़ाव को समझे मंज़िल
लक्ष्य हुआ आँखों से ओझल
वर्त्तमान के मोहजाल में-
आने वाला कल न भुलाएँ।
आओ फिर से दिया जलाएँ।

आहुति बाकी यज्ञ अधूरा
अपनों के विघ्नों ने घेरा
अंतिम जय का वज़्र बनाने-
नव दधीचि हड्डियाँ गलाएँ।
आओ फिर से दिया जलाएँ

———

Related articles

ফের পতন সোনা রুপোর দামে! রবিবার কলকাতায় কত হল নতুন দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। শনিবারের পর রবিবারেও বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম (Gold Silver Price)।...

জন্ম নেদারল্যান্ডসে, খেলছেন কুরাসাওয়ে, বিশ্বকাপে নয়া রেকর্ড গোলরক্ষক এলোয়ের

কয়েকদিন আগেই বিশ্বকাপে(FIFA World Cup) স্পেন ম্যাচে নায়ক হয়ে উঠেছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা (Vozinha)। এবার রেকর্ড গড়লেন...

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...