Sunday, June 21, 2026

‘ডিডি বাংলা’-র মাধ্যমে পড়ুয়াদের ক্লাস স্থগিত করল রাজ্য সরকার

Date:

Share post:

‘ডিডি বাংলা’-র মাধ্যমে পড়ুয়াদের পড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখল রাজ্য সরকার। শনিবার, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, ৭ এপ্রিল থেকে দূরদর্শনে যে ১ ঘণ্টার ক্লাস নেওয়ার কথা ছিল, তা লাভজনক হচ্ছে না। অভিভাবক, শিক্ষকরা যে সময় চাইছেন তার সঙ্গে সামঞ্জস্য রাখা যাচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে দূরদর্শনে যে সময় নিয়ে ভাবছিলাম তা স্থগিত রাখলাম। ” তবে তিনি জানিয়েছেন, বাংলার শিক্ষা পোর্টাল এবং অন্যান্য বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বহাল থাকবে।

প্রসঙ্গত, শুক্রবার শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য ‘ডিডি বাংলা’-এ বিকেলে ৪টে থেকে ৫টা ১ ঘণ্টা ক্লাস হবে। ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত চলবে এই ক্লাস। শনিবার পার্থ চট্টোপাধ্যায় বলেন, ” অভিভাবক, শিক্ষক, ছাত্র সমাজের উপকারে যদি না লাগে, সেক্ষেত্রে এমন কোনও সিদ্ধান্ত নিতে হবে যেটা ছাত্র সমাজের কাজে লাগে।”

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...