Sunday, June 14, 2026

করোনার বিরুদ্ধে অভিনব সচেতনতা কর্মসূচিতে জেএনরায় হাসপাতালের চিকিৎসক ও নার্সরা

Date:

Share post:

করোনা ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে উত্তর কলকাতার জে এন রায় হাসপাতালের সামনে নিয়ম মেনেই চিকিৎসক ও নার্সদের শপথ কর্মসূচি সবার নজর কাড়ল। গোটা দেশজুড়ে যখন লকডাউন চলছে তখন তাতে সামিল হয়েছে এ রাজ্যও। অন্যান্য হাসপাতালের মতো জে এন রায় হাসপাতালের চিকিৎসক ও নার্সরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত চিকিৎসার কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন। করোনার আতঙ্ক যাতে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে না পড়ে তারই একটি বিশেষ বার্তা দিতে রবিবার বিকেলে অভিনব উদ্যোগ নিয়েছিল জে এন রায় হাসপাতাল কর্তৃপক্ষ। ওই হাসপাতালের ২৫ জন নার্স ও ৬ জন চিকিৎসকদের উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠান হল। যার মূল বক্তব্য ছিল, আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করে নিশ্চয়ই জয়লাভ করবো। সারিবদ্ধ ভাবে প্রদীপ জ্বালিয়ে রীতিমতো সংগীতের মধ্য দিয়ে হাসপাতালের সামনে যেভাবে এখানকার নার্সরা শপথ অনুষ্ঠানকে এক অভিনব উচ্চতায় নিয়ে গেলেন তা অভিনন্দনযোগ্য।
এই হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ অনির্বাণ জয়সওয়াল বলেন, আমরা নির্দেশ মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে থাকবো এবং লকডাউন চলাকালীন নিজেদের গৃহবন্দি রাখবো। ঘন্টায় ঘন্টায় স্যানিটাইজার দিয়ে হাত ধোওয়ার কথাও তিনি মনে করিয়ে দেন শহরবাসীকে। করোনার বিরুদ্ধে এই অভিনব সচেতনতা অনুষ্ঠান সকলের মনে দাগ কেটে যায়। এই অভিনব সচেতনতা অনুষ্ঠানের উদ্যোক্তা সজল ঘোষ বলেন, আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য করোনার বিরুদ্ধে মানুষের কাছে সহজেই সচেতনতা পৌঁছে দেওয়া। চিকিৎসক ও নার্সরা তাতে সামিল হওয়ায় অনুষ্ঠানটি অন্য মাত্রা পায়।

Related articles

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...

জেনে নিন রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামের হেরফের

আজ রবিবার, ছুটির দিনে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...