Sunday, March 22, 2026

নিজামুদ্দিন সমাবেশই করোনা বিস্তার করেছে, তবলিঘি জামাতকে নিষিদ্ধ করার দাবি তসলিমার

Date:

Share post:

দিল্লির নিজামুদ্দিনে ধর্মীয় সমাবেশ থেকেই ভারতে করোনা সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। এই অবিবেচকের মতো ঘটনার নিন্দা করে এবার তবলিঘি জামাতকে নিষিদ্ধ করার দাবি জানালেন বাংলাদেশের বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন।

এক টুইট বার্তায় তসলিমার দাবি, “তবলিঘি জামাত একটি ইসলামি কট্টরপন্থীদের আন্দোলন। ১৯২৬ সালে হরিয়ানার মোয়াতে যার শুরু। উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকাস্তান তবলিঘি জামাতকে ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে। এই সংগঠনের সঙ্গে জঙ্গিদের সরাসরি সম্পর্ক রয়েছে। তাদের কট্টরপন্থীদের মনোভাবের জন্য আজ বহু মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। আগামীদিনে যা আরও বড় আকার ধারণ করবে। তাই এদের অবিলম্বে নিষিদ্ধ করা হোক।”

এখানেই শেষ নয়, তবলিঘি জামাতের বিরুদ্ধে তসলিমার আরও অভিযোগ, “মালয়েশিয়ায় কোভিড-১৯ পজিটিভি রোগীর দুই-তৃতীয়াংশের সঙ্গে তবলিঘি জামাতের সরাসরি সংযোগ ছিল। গত ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত সেখানে জামাত অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ১৬,০০০ মানুষ অংশ নেন। এদের মধ্যে ১,৫০০ চিন ও দক্ষিণ কোরিয়ায় নাগরিক। বোধগম্য হচ্ছে না,ভারত সরকার কীভাবে এদের জামাত করার অনুমতি দিল।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...