Sunday, March 22, 2026

দেশ ও রাজ্যের প্রধানের নির্দেশ মানতে বাধ্য, মন্তব্য ঋতুপর্ণা সেনগুপ্তর

Date:

Share post:

‘দুর্দিনে’ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আজ, ৫ এপ্রিল রাত নটায় প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে আলো নিভিয়ে মোমবাতি, প্রদীপ, টর্চ বা মুঠোফোন—কিছু একটা জ্বালবে, সাফ কথা অভিনেত্রীর । বলেন, দেশের প্রধান এই নির্দেশ দিয়েছেন। একই ভাবে রাজ্যের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় যা যা নির্দেশ দিয়েছেন যেমন, মাস্ক পরা, ভালো করে হাত ধোয়া, সামাজিক দূরত্ব মেনে চলা, সেল্ফ আইসোলেশনে থাকা— সমস্তটাই পালন করছি অক্ষরে অক্ষরে। কারণ, যাঁরা দেশের জন্য, রাজ্যের জন্য এভাবে প্রাণপাত করছেন একজন দেশবাসী এবং রাজ্যবাসী হিসেবে আমি তাঁদের নির্দেশ মানতে বাধ্য।
বরং তাঁর প্রশ্ন, এখানে কেন রাজনীতির রং লাগছে?’ আসলে তাঁর এই বক্তব্য বিজেপির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট হতেই, ভবিষ্যতে অভিনেত্রীর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে চর্চা শুরু হয়। যা মোটেই ভালোভাবে নেননি ঋতুপর্ণা ।
করোনা মোকাবিলায়  দেশ যে ঐক্যবদ্ধ বিষয়টি সবার নজরে আনতে ৫ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিটের জন্য পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে আলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মোদি। বদলে মোমবাতি, টর্চ, প্রদীপ বা মুঠোফোন জ্বালাতে বলেছেন।
এরপরেই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রধানমন্ত্রীর সমর্থনে বক্তব্য রাখেন। ইংরেজি ও হিন্দি দু’টি ভাষাতে ভিডিওটিতে পরিষ্কার ভাবে অভিনেত্রী জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর রবিবার রাত ন’টায় আলো জ্বালানোর পরিকল্পনাকে পুরোপুরি সমর্থন করছেন।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...