Sunday, June 14, 2026

“বিশ্বের প্রথম দেশ হিসেবে বাজি ফাটিয়ে মহামারি সেলিব্রেট হলো”! মোদিকে কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে গোটা দেশ তথা শহর কলকাতার একাধিক জায়গায় আলো বন্ধ রেখে মোমবাতি এবং প্রদীপ জ্বালানো হয়েছে। শুধু তাই নয়, করোনা দুর্যোগকে দূরে সরিয়ে অত্যুৎসাহী বেশ কয়েকজন উৎসবের মেজাজে মনের খুশিতে বাজিও ফাটিয়েছেন।

এ বিষয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, রবিবার রাতে টুইট করে তৃণমূল যুব সভাপতি বলেন, “বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারতে আজ বাজি ফাটিয়ে মহামারি সেলিব্রেট করা হলো।”

একইসঙ্গে তিনি বলেন, “আমি চিন্তিত, মোদির নির্দেশ পালন করতে গিয়ে লকডাউন কি ভঙ্গ করা হলো না? আমরা আসলে চাইছি কি? সেল্ফ আইসোলেশন, নাকি সেল্ফ ডেস্ট্রাকশন!”

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...