Tuesday, April 7, 2026

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা- আক্রান্ত ৬৯৩, ৩ রাজ্যেই আক্রান্ত ১৭৬৭

Date:

Share post:

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা- আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা আপাতত সর্বাধিক৷

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৯৩ জন। ২৪ ঘণ্টার বিচারে এই সংখ্যাটি এখনও পর্যন্ত সর্ববৃহৎ৷ গত শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৬০১। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও, শতাংশের নিরিখে তা দু’ দিন আগের থেকে কিছুটা কমই আছে৷
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই তথ্য দিয়েছে৷
গত ২৪ ঘণ্টায় সব থেকে বেশি মৃত্যুও দেখলো দেশ। এক ধাক্কায় একদিনে মৃতের সংখ্যা বেড়েছে ৩২। বর্তমানে দেশে করোনা-য় আক্রান্ত হয়েছে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯।
ওদিকে, শুক্রবার থেকে শনিবার নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছিল ২৬ শতাংশ। এ দিন কিন্তু বেড়েছে সাড়ে ২০ শতাংশ।
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে তথ্য দিয়েছে, তাতে দেখা যাচ্ছে দেশে করোনা- আক্রান্তের মোট সংখ্যা ৪০৬৭। এঁদের মধ্যে চিকিৎসাধীন ৩৬৬৬ জন। সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ২৯২ জন।
মোট আক্রান্তের প্রায় ৪৪ শতাংশই ভারতের তিনটে রাজ্যে সীমাবদ্ধ। মহারাষ্ট্র, দিল্লিএবং তামিলনাড়ু৷ এই ৩ রাজ্যে আক্রান্ত হয়েছেন ১,৭৬৭ জন। এর মধ্যে দিল্লি আর তামিলনাড়ুর অধিকাংশ আক্রান্তই হাজির ছিলেন দিল্লির নিজামুদ্দিনের জমায়েতে।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...