Sunday, March 29, 2026

কবে খুলবে স্কুল কলেজ? জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

Date:

Share post:

করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে আগামী ১৪ তারিখ পর্যন্ত চলবে লক ডাউন। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিওয়াল জানিয়েছেন ওইদিনই সিদ্ধান্ত নেওয়া হবে কবে স্কুল কলেজ খুলবে।

রমেশ পোখরিওয়াল বলেন, বর্তমান পরিস্থিতিতে স্কুল কলেজ কবে খুলবে তা জানানো মুশকিল। সব দিক বিচার করে ১৪ তারিখ জানানো হবে কবে থেকে খুলবে স্কুল কলেজ। কেন্দ্রীয় মন্ত্রী জানান, ইতিমধ্যে বেশ কয়েকটি স্কুল এবং কলেজে অনলাইনে ক্লাসের প্রক্রিয়া শুরু করেছে। অন্যদিকে, দেশে ৩৪ কোটি পরীক্ষার্থী রয়েছে এই মুহূর্তে। করোনা আতঙ্কে সমস্ত পরীক্ষা আপাতত স্থগিত। বন্ধ রাখা হয়েছে পরীক্ষার্থীদের খাতা দেখার প্রক্রিয়াও। পড়ুয়াদের পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকারের কিছু পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, তা জানা যাবে ১৪ তারিখের পর।

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...