Tuesday, March 31, 2026

Big Breaking : রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৫, আক্রান্ত ৬৯: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫, আক্রান্ত ৬৯। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুর কথা সরকারিভাবে জানানো হয়েছিল। বিশেষজ্ঞ কমিটির পরীক্ষার পরে ৫টি মৃত্যুর খবর জানানো হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার সবরকম উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে এই মুহূর্তে করোনার হটস্পট হিসেবে ৭টি জায়গাকে চিহ্নিত করা হয়েছে বলে এদিন সাংবাদিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী। যদিও ওই ৭টি জায়গার নাম জানাতে চাননি তিনি। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকাতেই রাজ্যের করোনা পরিস্থিতির মোকাবিলা চলছে বলে জানান তিনি। এই তহবিলে আরো মানুষকে অর্থ দান করার আবেদন জানান মুখ্যমন্ত্রী।
এদিন ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন রাজ্যের অ্যাডভাইসরি কমিটির চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। করোনা মোকাবিলায় রাজ্যকে একগুচ্ছ পরামর্শত দিয়েছেন তিনি।

দেখুন ভিডিও…

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...