Sunday, June 28, 2026

আয়ের উৎস জানতে চেয়ে নোটিশ মৌলানা সাদকে

Date:

Share post:

এবার আয়ের উত্‍স জানতে চেয়ে নোটিশ দেওয়া হল তবলিগি জামাত প্রধান মৌলানা সাদকে। দিল্লির অপরাধ দমন শাখা সাদের প্রথম নোটিশের জবাবে সন্তুষ্ট নয়। দ্বিতীয় নোটিশে তবলিগি জামাতের অনুষ্ঠান সম্পর্কিত তথ্য, আয়ের উৎস এবং আয়কর রিটার্ন সম্পর্কিত তথ্য জানতে চেয়েছে পুলিশ। যদিও তাঁকে সশরীরে হাজির হওয়ার কোনও নির্দেশ দেয়নি পুলিশ।

করোনা রুখতে জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তাকে উপেক্ষা করে ধর্মীয় সমাবেশের আয়োজন করা হয় দিল্লির নিজামুদ্দিনে। এই ঘটনায় তবলিগি জামাতের প্রধান মৌলানা সাদ সহ ৭ জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে। দিল্লি, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি অভিযুক্তদের। তবলিগি জামাতের সমাবেশে অংশ নেওয়া ২২ জনের বিরুদ্ধে সোমবার এফআইআর করেছে উত্তরপ্রদেশ পুলিশ। তাঁদের বিরুদ্ধে ১৮৯৭ সালের মহামারি আইন ও একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...