Tuesday, March 31, 2026

ভেন্টিলেটরে সঙ্কটজনক ব্রিটিশ প্রধানমন্ত্রী, এবার করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা বান্ধবীও

Date:

Share post:

অত্যন্ত সংকটজনক অবস্থায় হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (ICU) চিকিৎসাধীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। কোভিড-১৯ লক্ষণগুলো আরও প্রকট আকার ধারণ করেছে তাঁর শরীরে। ১০ দিন ধরে প্রথমে বাড়িতে চিকিৎসা চললেও ৫৫ বছর বয়সী বয়সের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাধ্য হয়েই তাঁকে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে নিয়ে আসা হয়। জানা গিয়েছে, শ্বাস প্রশ্বাসের কষ্টের জন্য ভেন্টিলেটরে রাখা হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। আপাতত তাঁর কাজ সামলেছেন বিদেশমন্ত্রী ডমিনিক রাব।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শারীরিক অবস্থার অবনতির মাঝে আরও খারাপ খবর। এবার তাঁর অন্তঃসত্ত্বা বান্ধবী ক্যারি সাইমন্ডসের শরীরেও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিয়েছে। একথা নিজেই স্বীকার করেছেন তিনি।

৩২ বছর বয়সী ক্যারি সাইমন্ডস টুইট করে বলেছেন, “করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গগুলো নিয়ে সপ্তাহখানেক ধরে আমি বিশ্রামে আছি। সাত দিন বিশ্রাম নেওয়ার পর আমার আর পরীক্ষা করার দরকার নেই। আমি এখন আগের চেয়ে ভালো আছি। অবস্থার আরও উন্নতি হচ্ছে। তবে অন্তঃসত্ত্বা অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়াটা অবশ্যই চিন্তার বিষয়। তাই চিকিৎসকদের সব পরামর্শ মেনে চলছি। আমি দেশের সকল অন্তঃসত্ত্বাকে চিকিৎসকদের নির্দেশ মেনে চলার অনুরোধ জানাচ্ছি।”

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে বরিস ও ক্যারি ঘোষণা করেন, তাঁরা তাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। দ্রুত তাঁরা বিয়েও করবেন। বাকিংহাম প্যালেস থেকে বলা হয়েছে, রানি এলিজাবেথ প্রধানমন্ত্রী ও তাঁর বান্ধবীর শারীরিক অবস্থা সম্পর্কে নিয়মিত খোঁজ খবর রাখছে।

উল্লেখ্য, হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, এখনও পর্যন্ত ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ হাজার ৩৭৩ জন মারা গেছেন। এই ভাইরাস শনাক্ত হয়েছে ৫২ হাজার ২৭৪ জনের শরীরে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৮৪ জন।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...