Sunday, June 28, 2026

মার্কিন মুলুকে করোনার “রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স”

Date:

Share post:

এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতেই ইতালি-স্পেনকেও হার মানাতে চলেছে বিশ্বের সবচেয়ে শক্তিধর ও বিত্তশালী দেশ আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সঙ্গে মৃত্যুও বাড়ছে লাফিয়ে। এবং সংখ্যার বিচারে আগের ২৪ ঘন্টার রেকর্ড ভাঙছে পরের ২৪ ঘন্টা।

ডোনাল্ড ট্রাম্পের দেশে আজ, মঙ্গলবার নতুন করে আরও ৬২৫ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেল। পাশাপশি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। আজ নতুন করে আরও ৭০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে বলে খবর।

ইতিমধ্যেই আমেরিকায় করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়িয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মার্কিন মুলুকে মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৮৭৬ জনের। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬৭ হাজার ৩৮৫ জন। তবে আক্রান্ত রোগীদের মধ্যে ১৯ হাজার ৬৭১ জন অবশ্য সুস্থও হয়ে গিয়েছেন।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...