Thursday, June 18, 2026

পথকুকুরদের পাশে অনুভূতি-র সদস্যরা, গরমে বিশেষ উদ্যোগ

Date:

Share post:

প্রবল গরমে পুড়ছে গোটা উত্তর ভারত। অত্যন্ত গরমের কারনে স্কুল গুলিও নির্দিষ্ট সময়ের আগেই ছুটি দিয়ে দিয়েছে। এই প্রখর রোদকে উপেক্ষা করে এবার পথকুকুরদের পাশে থাকতে উদ্যোগ অনুভূতি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। উত্তরপাড়া, হিন্দমোটর এলাকার বিভিন্ন জায়গায় পানীয় জলের পাত্র এবং খাবারের ব্যবস্থা করলেন তারা। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে তারা বার্তা দিচ্ছেন যেন এই উদ্যোগে সাধারণ মানুষই এগিয়ে আসেন। তারাও যেন পাড়ায় পাড়ায় জলের পাত্র এবং পথ কুকুরদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন।

এই বিষয়ে সংগঠনের সদস্য শুভব্রত সাহা জানান বর্তমানে উত্তরপাড়া ও হিন্দ মোটরের বেশিভাগ ড্রেন ই ঢাকা পড়ে গেছে। এরপর এই তীব্র গরমে ওদের একটু স্বস্তি দিতেই আমাদের এই উদ্যোগ। গত বছর আমারা একই ভাবে পথ কুকুরদের পাশাপাশি ট্রাফিক পুলিশ দের জল, ওয়ারেস ও টুপি দিয়েছিলাম। আমরা আবেদন করবো শহরের বিভিন্ন জায়গায় আমরা যে যে পাত্র রেখেছি সেখানে সাধারণ মানুষও যাতে জল রিফিলিং করেন। এমনকি ভবিষ্যতে আমারই সেই পাত্রগুলিকে বর্ষার আগে সরিয়ে দেব ডেঙ্গু প্রতিরোধে।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...