Sunday, June 28, 2026

মালদহেও এবার রেলের আইসোলেশন কোচ

Date:

Share post:

কোভিড- ১৯ আক্রান্ত রোগীর চিকিৎসা করতে এবার মালদহে রেলের কোচকে আইসোলেশন ওয়ার্ডে রূপান্তরিত করা হলো। সোমবার মালদার রেলওয়ে ডিভিশনের ডিআরএম যতীন্দ্র কুমার তৈরি হয়ে যাওয়া রেলের কোচ গুলি ঘুরে দেখেন। মালদহ রেলওয়ে ডিভিশনে মোট ৩০ টি কোচকে আইসোলেশন ওয়ার্ডে রূপান্তর করার কথা বলেছে রেল। এখনও পর্যন্ত মোট ১৮ টি কোচকে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। রেল সূত্রে খবর, একটি কোচে মোট আট জন রোগীর চিকিৎসা সম্ভব। প্রতিটি কোচের ভিতর অক্সিজেনের ব্যবস্থা থাকছে। সংস্কার করা হয়েছে শৌচালয়। চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম ফেলার জন্য আলাদা আলাদা ঢাকনা দেওয়া পাত্র থাকছে। ১০ এপ্রিলের মধ্যে আইসোলেশন ওয়ার্ড তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন ডিআরএম।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...