Tuesday, April 7, 2026

করোনা মোকাবিলা: নবান্নে গিয়ে সরকারকে সহযোগিতা করার আশ্বাস বাম নেতৃত্বের

Date:

Share post:

কোভিড 19 মোকাবিলায় রাজ্য সরকারের সঙ্গে একযোগে কাজ করবে বামেরা। মঙ্গলবার নবান্নে গিয়ে এই বার্তা দিল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল । বিমান বসু ছাড়াও ছিলেন সূর্যকান্ত মিশ্র , স্বপন বন্দ্যোপাধ্যায়, মনোজ ভট্টাচার্য সহ বাম নেতৃত্ব। রাজ্যে করোনাভাইরাস মোকাবিলায় কী কী পদক্ষেপ করা যায়? দেশের বিভিন্ন প্রান্তে থাকা বাংলার শ্রমিকদের কীভাবে ফেরানো যায় এবং চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। বাম নেতৃত্ব এই বিষয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন বলে জানা গিয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার এখনও পর্যন্ত কী ব্যবস্থা নিয়েছে প্রতিনিধিদের কাছে সেগুলি ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী।

এই কঠিন সময়ে সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি, বামেদের পক্ষ থেকে একটি স্মারকলিপিও মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...