Tuesday, April 7, 2026

কান্দিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি সহ আটক 1

Date:

Share post:

লকডাউনের কারণে সমস্ত দোকান বন্ধ রয়েছে। শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় ও ওষুধের দোকান খোলা রাখার নির্দেশ রয়েছে। কিন্তু লকডাউনকে উপেক্ষা করে ধর্মীয় অনুষ্ঠানের উপলক্ষে কান্দির রাধাবাজারের একটি প্লাস্টিকের দোকানে বিক্রি হচ্ছিল আতসবাজি। গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার রাত ৮ টা নাগাদ কান্দি থানার পুলিশ প্রথমে দোকানে তল্লাশি চালিয়ে প্রচুর আতসবাজি বাজেয়াপ্ত করে। ফের জিজ্ঞাসাবাদের করে হোমতলা পুরাতন হাটে দোকান মালিকের বাড়ি থেকে বিপুল পরিমাণ আতসবাজি বাজেয়াপ্ত করে। এরপরেই দোকানের মালিক আজিজুল রহমানকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা সমস্ত আতসবাজি থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত আতসবাজির আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ টাকা।

Related articles

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...