Tuesday, April 7, 2026

ভাইরাসের আঁতুরঘর চিনে শুরু দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ

Date:

Share post:

মৃত্যুপুরী চিন ফের নতুন এক আশঙ্কার বার্তা দিচ্ছে ত্রস্ত দুনিয়াকে৷

চিনে শুরু হয়েছে দ্বিতীয় দফায় করোনা- সংক্রমণ।
রবিবার পর্যন্ত চিনে নতুন ৯৫১ জনের সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। এর অর্থ, করোনাভাইরাসকে পুরোপুরি নিষ্ক্রিয় করা যাচ্ছে না৷ গোটা বিশ্বকে আরও একবার উদ্বিগ্ন করছে করোনাভাইরাসের আঁতুরঘর চিন৷

চিনের এই দ্বিতীয় দফার করোনাভাইরাসের মেজাজ-মর্জি একটু আলাদা৷ শরীরে সংক্রমণ বা ভাইরাসজনিত কোনও লক্ষণ নেই অর্থাৎ অ্যাসিম্পটোম্যাটিক ঘটনা বাড়ছে। আগেই বেজিংয়ের এক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছিলেন, বেজিংয়ে দীর্ঘমেয়াদি করোনা- মহামারি নিয়ন্ত্রণে থাকবে।
সূত্রের খবর, জাতীয় স্বাস্থ্য কমিশনের এক মুখপাত্র এমআই ফেং জানিয়েছেন, রবিবার পর্যন্ত বাইরে থেকে আসা মোট ৯৫১ টি সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। দিনের-পর-দিন চিনে বিদেশি সংক্রমনের ঘটনা বেড়েই চলেছে। জানা গিয়েছে, চিন ও রাশিয়ার সীমান্তবর্তী বন্দর নগরী সুইফেনহের জনসংখ্যা ৭০,০০০, সেখানে ২০ টি বিদেশি সংক্রমনের ঘটনা ঘটেছে। এই মুহুর্তে চিন বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করেছে। কেবলমাত্র বিদেশে থাকা চিনা নাগরিকদেরই দেশে ফিরতে অনুমতি দিচ্ছে। এখনো পর্যন্ত চিনে নতুন করে ৩৯ টি কোভিড-১৯ আক্রান্তের খবর মিলেছে তারমধ্যে ৩৮ টিই বিদেশি। রবিবার হুবেই প্রদেশের এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখন সেখানে মৃত্যুর সংখ্যা ৩,৩৩১ জন।

Related articles

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...