Tuesday, June 23, 2026

লকডাউনে মিষ্টিওয়ালা-ফুলওয়ালাদের ছাড় হলে রিকশাওয়ালাও-অটোওয়ালরা বাদ কেন? প্রশ্ন রাহুল সিনহার

Date:

Share post:

ফের রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী এই লকডাউন পর্বকে তোয়াক্কা না করে রাজনীতি করছেন। মানুষকে সচেতন না করে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। আসলে মুখ্যমন্ত্রী লকডাউন মানেই বোঝেন না।”

এরপরই বিজেপি নেতা প্রশ্ন তুলে বলেন, “লকডাউনের মধ্যে প্রথমে মিষ্টির দোকান, তারপর ফুলের দোকান খোলার ব্যবস্থা করলেন। বাকিরা তাহলে কী করবেন? রিকশাওয়ালা -টোটোওয়ালা-অটোওয়ালা-দিনমজুররা কী দোষ করেছে? এদেরকে নিয়ে রাজনীতি করা হচ্ছে।”

এরপর সতর্ক করে রাহুল সিনহা বলেন, “আমরা করোনার তৃতীয় পর্যায়ে চলে এসেছি। এবং এই পর্যায় কত ভয়াবহ সেটা আমেরিকা-ইতালি-স্পেন ইত্যাদি দেশকে দেখলে বোঝা যায়। সেখানে দাঁড়িয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী আগাম কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন। ঠিক সময়ে লকডাউন না করলে আজকে দেশে এই সংখ্যাটা প্রায় ৫০ হাজার পৌঁছে যেত।”

সেইসঙ্গে তিনি জানান, ১২ তারিখে বোঝা যাবে সরকার কী করতে পারে। কিন্তু লকডাউন আরও বাড়ানো উচিত। কেননা, যে হারে সংক্রামক বাড়ছে তাতে এখনই লকডাউন শিথিল করলে বিপদ আরও বাড়তে পারে বলেই মনে করেন রাহুল সিনহা।

এদিকে, লকডাউন পর্বে প্রায় প্রতিদিনই অসহায়-গরিব মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রান্না করা খাবার ছাড়াও প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষের হাতে তিনি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, যেমন- চাল,ডাল,আলু,পেঁয়াজ, সাবান, তেল, নুন, মশলাপাতি ইত্যাদি তুলে দিচ্ছেন। আগামীদিনে এই সংখ্যাটা আরও বাড়ানো হবে বলেও জানান রাহুল সিনহা।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...