Monday, April 6, 2026

নিজামুদ্দিন ফেরতদের আগেই কোয়ারেন্টাইনে পাঠিয়েছে রাজ্য সরকার, নবান্নে জানালেন মমতা

Date:

Share post:

করোনা পরিস্থিতির মধ্যে নিজামুদ্দিন নিয়ে রাজনীতি করতে সকলকে নিষেধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার, নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান “রোগ কখনও ধর্ম দেখে আসে না”। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ২৪ মার্চ লকডাউন ঘোষণা করে। তার আগে নিজামউদ্দিনের জামাত হয়েছে। রাজ্যের কাছে খবর ছিল সেখানে জমায়েত হওয়া অনেক বিদেশী রাজ্যে এসেছিলেন। সেইমতো নিজামউদ্দিনে যোগ দেওয়া ১০৮ জন বিদেশিকে কোয়রেন্টাইন করা হয়। এ ছাড়া এই রাজ্য থেকেও অনেকে গিয়েছিলেন নিজামউদ্দিনের ধর্মীয় সভায় যোগ দিতে।   তাদেরও চিহ্নিত করে আইসোলেশন করা হয়েছে। সব মিলিয়ে ২০০-রও বেশি মানুষকে রাজারহাটে কোয়রেন্টাইনে রাখা হয়েছে। এমনকী, হজ হাউজকেও কোয়রেন্টাইন কেন্দ্র হিসেবে তৈরি রাখা হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, প্রশাসন চালাতে গেলে অনেক বিষয়ে গোপনীয়তা রক্ষা করতে হয়। বহুদিন ধরে নিজামুদ্দিন থেকে ফেরত মানুষদের চিহ্নিত করে তাঁদের চিহ্নিত করে আইসোলেশনে পাঠানোর কাজ চালানো হচ্ছিল। এই নিয়ে অযথা গুজব ছড়ানো অথবা ভুয়ো খবর ছড়ানো থেকে বিরত থাকতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...