Sunday, June 14, 2026

করোনা সংক্রমণ: জৈব পদ্ধতিতে ওষুধ তৈরি করছে পতঞ্জলি

Date:

Share post:

করোনা চিকিৎসায় এবার জৈব পদ্ধতিতে ওষুধ তৈরি করছে পতঞ্জলি। সংস্থার দাবি, এই ওষুধ রোগ সারাতে ১০০ শতাংশ কার্যকরী। ইতিমধ্যে কেন্দ্র সরকারের কাছে একটি গবেষণা পত্র জমা দিয়েছে পতঞ্জলি আয়ুর্বেদ।

হরিদ্বারের পতঞ্জলি গবেষণা ইনস্টিটিউট ওই গবেষণা পত্রে উল্লেখ করেছে, অশ্বগন্ধা, গিলয় এবং তুলসীতে ফাইটোকেমিক্যাল করোনা সংক্রমণ নিরাময়ে সাহায্য করবে। সংস্থাটি তাদের এই প্রস্তাব সম্পর্কে বিবেচনা করার জন্য সরকারকে অনুরোধ করছে।

সংস্থা জানিয়েছে, তিন মাস ধরে গবেষণা করে ইঁদুরের উপর পরীক্ষা করা হয়েছে। সংস্থার দাবি, নির্দিষ্ট পরিমাণে ব্যবহৃত অশ্বগন্ধা, গিলয়, তুলসী এবং স্বসারী নির্যাসের মিশ্রণ রোগীদের এই সংক্রমণ থেকে মুক্ত করতে পারে। পতঞ্জলি গবেষণা ইনস্টিটিউটের প্রধান ডাঃ অনুরাগ ভার্শনে বলেন, এই চিকিৎসা পদ্ধতি মহর্ষি চরকের ‘চরক সংহিতা’ গাইডের উপর ভিত্তি করে করা হয়েছে।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...