Monday, March 23, 2026

রাজ্যে এখনই মদের হোম ডেলিভারি চালু করা হচ্ছে না, জানাল কলকাতা পুলিশ ও নবান্ন

Date:

Share post:

রাজ্যে এখনই মদের হোম ডেলিভারি দেওয়ার কর্মসূচি চালু করা হচ্ছে না। জানাল কলকাতা পুলিশ এবং নবান্ন। লকডাউনের মধ্যেই কলকাতা-সহ রাজ্যে মদ হোম ডেলিভারি করা হবে। বুধবার বিকেলে এই খবর ছড়ায়। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর প্রচারিত হওয়ার পরেই বিভিন্ন থানায় ফোন আসা শুরু হয় বলে পুলিশ সূত্রে খবর। কৌতূহল এবং উৎসাহ এমন চরম সীমায় পৌঁছয় যে শেষে এই ধরনের কোনও সিদ্ধান্ত এখনও হয়নি বলে কলকাতা পুলিশ ও নবান্ন সূত্র থেকে ঘোষণা করা হয়।

বুধবার দুপুরে রাজ্যে মদের হোম ডেলিভারি হচ্ছে বলে কোলকাতা পুলিশের নাম জড়িয়ে খবর ছড়ায়। বলা হয়, সকাল 11 টা থেকে দুপুর 2টো পর্যন্ত নিকটবর্তী লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানে অর্ডার দিতে পারবেন ক্রেতারা। 2টো থেকে 5টার মধ্যে ডেলিভারি বয় গিয়ে বাড়িতে মদ পৌঁছে দিয়ে আসবেন। কিন্তু কেউ মদের দোকানে থেকে সরাসরি কিনতে পারবেন না। এ বিষয়ে স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করবেন লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানের মালিকরা। নির্দিষ্ট দোকানের জন্য থানা থেকে পাস বিলি করা হবে তিনটের বেশি পাস দেওয়া হবে না। লকডাউন পর্যন্ত লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান, বার, রেস্তোরাঁ বা হোটেল থেকে এভাবে মদ বিক্রি করা যেতে পারে। তবে কোথাও কোনও ক্রেতা সরাসরি গিয়ে মদ কিনতে পারবেন না। সব ক্ষেত্রেই হোম ডেলিভারি করতে হবে বলে ওই খবরে বলা হয়।
এই খবর রটতেই যে চাঞ্চল্য দেখা দেয়, সেই প্রতিক্রিয়া দেখে এই ধরনের কর্মসূচি চালু করলে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে বলে আশঙ্কা করে মদের হোম ডেলিভারি করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...