Tuesday, June 23, 2026

রাজ্যের বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ বিজেপি সাংসদের

Date:

Share post:

রাজ্যের বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ এনেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ৷ এক ট্যুইটে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের সরকারি আমলাদের বিশেষ এক বার্তা দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে৷ ওই বার্তায় রাজ্যের সব জেলার জেলাশাসক, ডিভিশনাল কমিশনার এবং জেলার নোডাল অফিসারদের বলা হয়েছে, করোনা-সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারের কোনও প্রশ্নের উত্তর দেওয়া যাবেনা৷ কেন্দ্রের কাছে সরাসরি এ সংক্রান্ত কোনও রিপোর্টও পাঠানো যাবেনা৷ এই ট্যুইটেই এ ধরনের এক নির্দেশিকা সংযুক্ত করেছেন সাংসদ৷ বলেছেন, এই নির্দেশিকাটি রাজ্যের সিনিয়র আমলাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়ানো হয়েছে৷ তিনি বলেছেন, রাজ্যের এ ধরনের ভূমিকা নিয়ে মন্তব্য করার অবকাশ নেই৷

সংযুক্ত নির্দেশিকায় আরও বলা হয়েছে, কেন্দ্রের তরফে স্বাস্থ্য-সংক্রান্ত কোনও তথ্য জানতে চাওয়া হলে, সংশ্লিষ্ট আধিকারিক যেন বিনীতভাবেই কেন্দ্রকে জানান, এই তথ্য দিতে পারবেন রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রধান সচিব৷ এছাড়া যদি লকডাউন পরিস্থিতি নিয়ে কোনও তথ্য কেন্দ্র জানতে চায়, তাহলেও একইভাবে বলতে হবে, এ ধরনের তথ্য দিতে পারবেন একমাত্র রাজ্যের মুখ্যসচিব৷

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...