Sunday, June 14, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের

Date:

Share post:

সাংসদদের বেতনের ৩০ শতাংশ নয়, দেশের প্রয়োজনে সাংসদরা তাদের পুরো বেতন দিতে পারেন। করোনার সঙ্গে লড়াই করতে হবে এক জোট হয়ে। এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। করোনা মোকাবিলায় বুধবার সর্বদল বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকে মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি প্রধানমন্ত্রীকে জানান, পশ্চিমবঙ্গে অপ্রতুল পিপিই। সাপ্লাই নেই পর্যাপ্ত মাস্ক এবং স্যানিটাইজারের। এই পরিস্থিতিতে রাজ্যের চাহিদা মতো চিকিৎসা সামগ্রী পাঠানোর আর্জি জানান তিনি। পাশাপাশি বলেন, বর্তমান পরিস্থিতিতে শঙ্কায় রয়েছেন দিনমজুররা। তাদের সুরক্ষার জন্য প্রধানমন্ত্রীকে বার্তা দিতে বলেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, কেন্দ্রের কাছ থেকে একদিকে ২৫ হাজার কোটি টাকা অন্যদিকে ৩৬ হাজার কোটি টাকা পায় রাজ্য। এই পরিস্থিতিতে সেই টাকা পেলে চিকিৎসার সুবিধা হবে। পাশাপাশি রাজ্যের ৫৬ হাজার কোটি টাকা ঋণ মুকুবের আর্জি জানান সুদীপ।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...