Sunday, March 22, 2026

ট্রাক আটকে ওপারে, চ্যাংড়াবান্ধা সীমান্তে বিক্ষোভ মালিক ও চালকদের পরিবারের

Date:

Share post:

বাংলাদেশে আটকে থাকা ট্রাক চালকদের দেশে ফিরিয়ে আনার দাবিতে উত্তপ্ত চ্যাংড়াবান্ধা কাস্টমস অফিস। লকডাউনের মধ্যেও শনিবার চ্যাংড়াবান্ধা চেক পোস্ট দিয়ে ৬১টি পাটবীজ বোঝাই ট্রাক বাংলাদেশে ঢোকে। এই পরিস্থিতিতে সেই ট্রাকগুলি বাংলাদেশে আটকে যায়। রবিবার পুলিশের এডিজি, এসপি সহ একাধিক পুলিশ আধিকারিক সীমান্ত পরিদর্শনে যান। তাঁরা জানান, উপর মহলের নির্দেশ না আসা পর্যন্ত ট্রাকগুলি বাংলাদেশে থাকবে। এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন ট্রাক চালকরা। তাঁরা ভিডিও বার্তায় বলেন, প্রশাসন যদি বাংলাদেশ ঢুকতে দিতে পারে তবে কেন ভারতে ফিরিয়ে নিয়ে যাবে না? ক্ষোভ উগরে দেয় চালকদের পরিবারও। বুধবার, সকাল থেকেই ট্রাক মালিক ও চালকদের পরিবার কাস্টম অফিসের সামনে ভিড় জমাতে থাকে। কাস্টমস সুপারিনটেন্ডন্টকে ঘিরে বিক্ষোভ দেখায় তারা। প্রশ্ন উঠছে, যদি সঠিক কাগজপত্র না থাকে তবে কী করে ট্রাকগুলি বাংলাদেশে পাঠানো হল? আর যদি সঠিক কাগজপত্র থাকে, তবে তাদের ফেরানো হচ্ছে না কেন? সুপারিনটেন্ডন্ট আশ্বাস দেন বুধবার সন্ধে ছটা আগেই চালকদের ভারতে ফিরিয়ে আনা হবে।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...