Wednesday, June 17, 2026

ভালোবাসার অসাধারণ দৃষ্টান্ত হাওড়ায়! মৃত প্রেমিকাকে বিয়ে করে নজির গড়লেন সাগর

Date:

Share post:

ভালোবাসার এমন পরিণতি খুব কমই দেখা যায়। প্রেমিকা প্রাণ ত্যাগ করেছেন আগেই, কিন্তু প্রেমিক তাঁর শেষ ইচ্ছেকে পূরণ করতে এক মুহূর্তও দ্বিধা করেননি। মৃতদেহেই শাঁখা, সিঁদুর, বেনারসি পরিয়ে মাল্যদান করে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন সাগর বারিক, হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা। এই হৃদয়বিদারক অথচ প্রেমে ভরা ঘটনার সাক্ষী থাকল গোটা হাওড়া।

২৩ বছর বয়সী মৌলি মণ্ডল ও সাগর বারিক প্রায় আট বছর ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন। কলেজ জীবন থেকেই গড়ে ওঠা সম্পর্ক সময়ের সঙ্গে আরও মজবুত হয়। কিন্তু তিন বছর আগে জীবনে নেমে আসে অন্ধকার। মৌলির স্তন ক্যানসার ধরা পড়ে। শুরু হয় চিকিৎসা, এসএসকেএম হাসপাতালে চলে কেমোথেরাপি। সাগর সেই সময়ে ছায়ার মতো পাশে ছিলেন।

প্রথমে সুস্থতার পথে এগোতে থাকলেও, তিন মাস আগে ফের অসুস্থ হয়ে পড়েন মৌলি। শরীরে জল জমতে শুরু করে, অবস্থা ক্রমেই সংকটজনক হয়ে ওঠে। শেষ পর্যন্ত ২ মে রাতে জীবনের সঙ্গে যুদ্ধ থামিয়ে চিরবিদায় নেন তিনি। কিন্তু সাগর স্তব্ধ হয়ে থাকেননি। প্রেমিকার শেষ ইচ্ছেকে সম্মান জানিয়ে, মৃতদেহকেই বউ সাজিয়ে বিয়ে করলেন তিনি। শাঁখা, সিঁদুর, বেনারসি পরিয়ে পরানো হয় গোলাপের মালা। কন্যাবিদায়ের রীতি মেনে বাপের বাড়ি থেকে মৌলিকে নিয়ে যান শ্বশুরবাড়ি, যদিও সেই গৃহে জীবনের সংসার শুরু করা আর সম্ভব হল না।

হাওড়ার মানুষের চোখে জল এনে দিল এই ঘটনা। অনেকেই বলেছেন, “আজকের দিনে দাঁড়িয়ে এমন প্রেম বিরল।” সাগরের এই ভালোবাসা প্রমাণ করল, মৃত্যুর পরেও প্রেম থেকে যায়, থেকে যায় প্রতিশ্রুতি। এই প্রেম কেবল সম্পর্ক নয়, এক অসীম আত্মত্যাগ ও ভালোবাসার নিদর্শন হয়ে থাকবে।

আরও পড়ুন- নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...