Sunday, April 5, 2026

করোনা আক্রান্ত ১১ জন ভারতীয়র মৃত্যু আমেরিকায়

Date:

Share post:

করোনার ছোবলে আমেরিকা যেন মৃত্যুপুরী। মার্কিন মুলুকে আক্রান্ত ১৪ হাজারের বেশি। তার মধ্যে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূতরাও। করোনা সংক্রমণে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১১ জন ভারতীয়র। আক্রান্ত আরও ১৬ জন।

জানা গিয়েছে, ফ্লোরিডায় এক ভারতীয়ের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হয় তাঁর। নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে আরও কয়েকজনের ভারতীয়র মৃত্যু হয়েছে। আক্রান্ত ১৬ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। তাঁদের মধ্যে ৮ জন নিউ ইয়র্ক, তিনজন নিউ জার্সির, বাকিরা ফ্লোরিডা, টেক্সাসে রয়েছেন। সংক্রামিতরা মূলত উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, কর্নাটক ও উত্তরপ্রদেশের বাসিন্দা।

আমেরিকায় ভারতীয় দূতাবাস জানিয়েছে, আমেরিকায় আর কতজন ভারতীয় ভাইরাস আক্রান্ত তার খোঁজ করা হচ্ছে। ব্রহ্ম কাঞ্চিভোতলা নামে এক ভারতীয় সাংবাদিকের মৃত্যুর খবর সামনে এসেছে। সোমবার রাতে নিউ ইয়র্কের এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...