Wednesday, June 24, 2026

কর্নাটকের পথে বিহারও, করোনার জন্য বেতন ছাঁটাই বিধায়কদের

Date:

Share post:

প্রথম পথ দেখিয়েছিল মোদি সরকার। করোনা তহবিলে অর্থ দিতে মন্ত্রী-সহ লোকসভা ও রাজ্যসভার সাংসদদের আগামী এক বছর ৩০ শতাংশ বেতন ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে। একই সিদ্ধান্ত স্বেচ্ছায় নিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও রাজ্যপালরা। এবার সেই পথে হাঁটল দুটি রাজ্য। করোনা সংকটে কর্নাটক বিধানসভার সদস্যদের ৩০ শতাংশ বেতন ছাঁটাই করছে ইয়েদুরাপ্পা সরকার। এবার বিহার বিধানসভার সদস্যদেরও বেতন ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল নীতীশকুমার সরকার। উদ্বৃত্ত অর্থ যাবে করোনা তহবিলে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল ধনকর ইতিমধ্যেই এরাজ্যের বিধায়কদের বেতন ছাঁটাই করে করোনাযুদ্ধে আর্থিক সাহায্যের আহ্বান জানিয়েছেন। এখন দেখার, এ রাজ্যের সরকার সেই ডাকে সাড়া দেয় কিনা।

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...