Wednesday, June 24, 2026

বারাকপুর পুলিশ কমিশনারেটকে সাহায্য

Date:

Share post:

লকডাউন পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াতে অক্লান্ত পরিশ্রম করছে পুলিশ। এবার তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন এক ব্যবসায়ী।

বারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্ভুক্ত সমস্ত পুলিশ কর্মী ও আধিকারিকদের স্যানিটাইজার, সার্জিক্যাল মাস্ক, সার্জিক্যাল গ্লাভস, পিপিই কিট, ব্লিচিং পাউডার, ফিনাইল দিলেন সোদপুরের ব্যবসায়ী কমল দাস। পুলিশ কমিশনার মনোজ ভার্মার হাতে এগুলি তুলে দেন তিনি।
প্রথমে তাঁর এই ইচ্ছের কথা কমল দাস জানান জয়েন্ট পুলিশ কমিশনার ধ্রুবজ্যোতি দে-কে। বারাকপুর কমিশনারেটে অন্তর্ভুক্ত ১৭ টি থানা ও গোয়েন্দা বিভাগের আধিকারিক মিলিয়ে কর্মীর সংখ্যা ৫ হাজার। সে অনুযায়ী ব্যবস্থা করে পুলিশ কমিশনার মনোজ ভার্মা, জয়েন্ট সি পি ধ্রুবজ্যোতি দে,অজয় ঠাকুর ও ডি সি জোন আনন্দ রায়ের উপস্থিতিতে ২ টি গাড়ি করে জিনিস পৌঁছে দেন ওই ব্যবসায়ী।
কমল দাসকে ধন্যবাদ জানিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি বলেন, এই জিনিসগুলি অত্যন্ত উপযোগী।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...