Tuesday, June 23, 2026

লকডাউনে বেসরকারি স্কুলগুলিকে মানবিক আবেদন শিক্ষামন্ত্রীর, কী বললেন তিনি?

Date:

Share post:

রাজ্য তথা বেসরকারি স্কুলগুলিকে মানবিক আবেদন জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রীর আবেদন, করোনা মোকাবিলায় গোটা দেশের মতোই রাজ্যজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ ভীষণ সমস্যায় আছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক দৃষ্টিভঙ্গিতে মানুষের জন্য বিভিন্নভাবে কাজ করছেন। যাতে সকলে ভালো থাকে।

এরপরই শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যে ও শহরের কিছু বেসরকারি অস্বাভাবিক স্কুল ফিস বৃদ্ধি করেছে বলে অভিভাবকরা অভিযোগ জানিয়েছেন। তাই সেই স্কুলগুলিকে অনুরোধ করা হচ্ছে, এই কঠিন পরিস্থিতিতে যেন ফিস বৃদ্ধি করা না হয়।

পাশাপাশি, অনেক অভিভাবক লকডাউনের মধ্যে সময় মতো ফিস জমা করতে পারছেন না। তাঁদের সন্তানরা যাতে সমস্যায় সেদিকটিও বিবেচনা করার অনুরোধ করেন পার্থ চট্টোপাধ্যায়।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...