Tuesday, March 31, 2026

সুস্থ হচ্ছেন বরিস, আইসিইউ থেকে জেনারেল বেডে

Date:

Share post:

ব্রিটেনের মানুষের জন্য সুখবর। সুস্থ হয়ে উঠছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁকে আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে। করোনা আক্রান্ত হওয়ার সাত দিনের মাথায় শারীরিক অবস্থা খারাপ আওয়ায় তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। তাঁর শ্বাসকষ্ট ছিল, যদিও ভেন্টিলেশন রাখতে হয়নি। ক্রমশ সুস্থ হচ্ছেন বলে হাসপাতাল জানালেও এখনও কম করে এক সপ্তাহ সময় লাগবে পুরোপুরি সুস্থ হতে। এবং কম করে দু’সপ্তাহ পরে তিনি স্বাভাবিক কাজকর্মে ফিরতে পারবেন যদি না ফের উপসর্গে আক্রান্ত হন। গত ২৭মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। প্রাথমিকভাবে আইসোলেশনে থেকে কাজ করছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার শরীর খারাপ হলে ১০ ডাউনিং স্ট্রিট থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে ৫৫ বছরের বরিস কথাবার্তা বলছেন। তাঁর বান্ধবী ক্যারি সন্তানসম্ভবা। তাঁকেও কোয়ারান্টিনে রাখা হয়েছিল এবং শয্যাশায়ী ছিলেন। যদিও তিনি করোনায় আক্রান্ত নন বলে জানিয়েছে বৃটিশ সরকার।

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...