Friday, April 3, 2026

করোনা মোকাবিলা: গান গেয়ে ত্রাণ সংগ্রহ খুদে শিল্পী দেবাঙ্কিতার

Date:

Share post:

টাকা জমিয়ে ছিল খেলনা কেনার জন্য। তখনও অবশ্য করোনার দাপট দেখা যায়নি। খেলনা কেনার জমানো টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিল এক রত্তি শিল্পী। করোনা মোকাবিলায় ইতিমধ্যে ১০ হাজার টাকা তুলে দিয়েছে গোবরডাঙ্গার ৬ বছরের দেবাঙ্কিতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিভিন্ন জায়গায় গান গেয়ে যা উপার্জন করছে তা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিচ্ছে সে।

বছর ছয়েকের খুদে শিল্পী এর আগেও এমন মানবিকতার নজির রেখেছে। বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে রোজগার করা টাকা তুলে দিয়েছে নিম্নবিত্তদের হাতে। টিভিতে সে দেখেছে সামাজিক দূরত্ব বজায় রাখছেন না অনেকে। মানছেন না লকডাউন। তাই মানুষকে সচেতন করতে রাস্তায় নেমেছে দেবাঙ্কিতা। কখনও বসিরহাট,বাদুড়িয়া আবার কখনও বনগাঁ,হাবড়া,গাইঘাটার বাজারে গিয়ে সচেতনতামূলক গান করছে সে। ভাইরাস নিয়ে সচেতনতা তৈরি করতে মাইকই হয়েছে হাতিয়ার। গান গেয়ে যা উপার্জন করছে সেই টাকা সংশ্লিষ্ট এলাকার থানার ওসি কিংবা আই সি অথবা বিডিওর হাতে তুলে দিচ্ছে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দেওয়ার জন্য। উদ্দেশ্য একটাই, গান গেয়ে মানুষকে সচেনতন করা।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...