Wednesday, April 1, 2026

লকডাউনেই ধুমধাম করে বিয়ে করে হাজতে বর, উত্তর ২৪ পরগণার শাসনের ঘটনা

Date:

Share post:

করোনাভাইরাস এখন গোটা বিশ্ব ত্রাস। এই ভাইরাসের শৃঙ্খল ভাঙার জন্যই চলছে লকডাউন। চলছে অনেক নিয়ম কানুন। তার মধ্যে রয়েছে মাস্ক পরা, ঘনঘন হাত দেওয়া এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সামাজিক দূরত্ব বজায় রাখা। এমন পরিস্থিতিতে বন্ধ রাখার কথা বলা হয়েছে সব অনুষ্ঠান। অর্থাৎ কোন জমায়েত নয়।

কিন্তু উত্তর ২৪ পরগণার শাসন এলাকার বাসিন্দা এখলাজউদ্দিনের বিয়ে বলে কথা। আর বিয়ে তো রোজ রোজ করা যায় না। ব্যাস, ধুমধাম করে বিয়ে সারতে গিয়েই টেনে আনলেন নিজের বিপদ। বৌভাতে কয়েকশো নিয়ন্ত্রিতকে খাইয়ে শ্রীঘরে এখলাজউদ্দিন।
প্রশাসন বার বার জানিয়েছে, সমস্ত ধর্মীয়, সামাজিক অনুষ্ঠানে জমায়েত বন্ধ রাখতে হবে৷ কিন্তু সে কথায় কান দেননি তিনি।

অনুষ্ঠান চলাকালীনই পুলিশ সেখানে পৌঁছলে নিমন্ত্রিতরা সেখান থেকে পালিয়ে যান। কিন্তু পালাতে পারেনি এখলাজ। সেখান থেকে তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে পরে জামিন পেয়েছেন তিনি।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...