Sunday, June 14, 2026

লকডাউনের পর খাবার পরিষেবা বন্ধ রাখবে ইন্ডিগো

Date:

Share post:

লকডাউনের মেয়াদ আরও বাড়বে কিনা, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে। লকডাউন উঠলে পরিষেবার বদল করতে চলেছে ইন্ডিগো। মধ্যেই বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিমানসংস্থা।

ইন্ডিগো এয়ারলাইন্সের সিইও রণজয় দত্ত সব কর্মীদের ইমেল করেছেন। ওই ইমেলে তিনি উল্লেখ করেছেন, “যাত্রীদের স্বাস্থ্যের দিকে আমরা সব সময় নজর রাখি। পরিষেবার ক্ষেত্রেও পরিষ্কার-পরিচ্ছন্নতাকে প্রাধান্য দিয়ে থাকি। লকডাউনের পর বিমান পরিষেবা চালু হলে প্রতিটি বিমানকে একাধিকবার সাইজ করতে হবে। আপাতত কিছুদিন বিমানের মধ্যে খাবার দেওয়া হবে না।” যে বাসে করে বিমান যাত্রীদের নিয়ে আসা হয়, সেই বাসে যাত্রী সংখ্যা থাকবে অর্ধেক করা হবে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বিমান সংস্থাগুলিকে বেশকিছু নির্দেশিকা দিয়েছে। যেখানে বলা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বিমানে। যা এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। লকডাউনের পর বিমান পরিষেবা চালু হলে বিজনেস ও ইকোনমি ক্লাসে তিনটি সিটের ক্ষেত্রে মাঝের সিটে কোনও যাত্রী থাকবে না। তাহলে দু’জন যাত্রীর মধ্যে দূরত্ব বাড়বে।

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...